দেশজুড়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ’ স্লোগানে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এ উৎসবের অংশ হিসেবে প্রতিযোগিতা, ডিসপ্লে ও র্যালিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন।
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে গাজীপুর জেলা মার্শাল আর্ট তায়কোয়ানডো প্রতিযোগিতা ২২ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তায়কোয়ানডো ক্লাব ৭ টি স্বর্ণপদক, ৮ টি রৌপ্য পদক এবং ২২ টি তাম্র পদক (বিভিন্ন ক্যাটাগরিতে) পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।